ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুর সদর উপজেলা সভাকক্ষে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

হিন্দু ধর্মের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায় শঙ্কর, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার প্রমুখ।

সভায় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সদর থানার পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে এবারের দুর্গাপূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এবার জামালপুর সদর উপজেলায় ৬০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সরকারিভাবে এক মেট্টিকটন ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল

জামালপুর সদর উপজেলা সভাকক্ষে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯