ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

কামালপুরে বিজিবি’র অভিযানে ১০ লাখ টাকার ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

বিজিবির অভিযানে আটক মাদক ব্যবসায়ী মো. বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস থেকে তিন হাজার ৫৩৩টি ভারতীয় ইয়াবা বড়িসহ মো. বাবু (২৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। ২৬ সেপ্টেম্বর সকালে এ অভিযান চালায় বিজিবি। আটক মো. বাবু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত ফয়জা রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের নির্দেশনায় ২৬ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টার দিকে জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহলদল ধানুয়া কামালপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস পলি পরিবহনে তল্লাশি চালিয়ে তিন হাজার ৫৩৩টি ভারতীয় ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী মো. বাবুকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৬২ হাজার ৯৮০ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মুঠোফোন ফোন সেট, পাওয়ার ব্যাংক ও নগদ এক হাজার ২৮০ টাকা জব্দ করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, আটক মাদক ব্যবসায়ী মো. বাবুর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল

কামালপুরে বিজিবি’র অভিযানে ১০ লাখ টাকার ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯