ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে : সেতুমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজি টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

২৫ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস্থ শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যাদেরকে ধরা হয়েছে তারা সত্যিকার অর্থে অপকর্মকারী। মাদক, দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজি টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে চুনোপুঁটি-রাঘব-বোয়াল কেউই ছাড় পাবে না। ব্যাক্তি ছোট চুনোপুটি হলেও অনেকে দুর্নীতিতে রাঘব বোয়াল হয়েছেন। অপরাধী যত বড় আর যত ছোট হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন, ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

প্রকল্পের কার্যক্রম ২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হয় এবং গত ৩০ জুন ২০১৯ তারিখে প্রকল্পের নির্ধারিত মেয়াদকালের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়। নবনির্মিত আন্ডারপাসটি জনসাধারণের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক ভূমিকা রাখবে, মহাসড়কে নিরবিচ্ছিন্ন যানবাহন চলাচল সহজ করবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করার পাশাপাশি সেনানিবাসের অভ্যন্তরীণ চলাচল নির্বিঘ্ন করবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ২৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে দুইশ মিটার দীর্ঘ আন্ডারপাসটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৯:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯