ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল করে জামালপুর জেলা ছাত্রদল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের উপর হামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা ছাত্রদল। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বিকেলে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সুমিল পাঠান ও মাহমুদুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, ছাত্রদল নেতা জাকির হোসেন জনি, মো. হীরা, মো. রফিক, পৌর ছাত্রদলের সভাপতি ইমরান কায়সার ও সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পরাগ মোল্লা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বিনা কারণে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুত্বর আহত হয়। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯