ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

ইসলামপুরে পানিতে ডুবে মামাতো ফুফাতো বোন দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে হতদরিদ্র পরিবারের মামাতো-ফুফাতো বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো- চর গোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামের হতদরিদ্র সাইদুর রহমানের মেয়ে সুরাইয়া আক্তার (৬) এবং বকশীগঞ্জ উপজেলার পাগলাপাড়া গ্রামের হতদরিদ্র আল আমিনের মেয়ে আখি আক্তার (৫)। আখি আক্তার দু’দিন আগে বকশীগঞ্জ থেকে চর গোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসেছিলো।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সুরাইয়া আক্তার এবং তার ফুফাতো বোন আখি আক্তার ২২ সেপ্টেম্বর সকালে চর গোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামের একটি ডোবার পাড়ে খেলতে যায়। বেলা ১১টার দিকে তারা দু’জন ওই ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় করেন।

স্থানীয় চর গোয়ালিনী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ডোবার পানিতে পড়ে মৃত দুই শিশুর পরিবারের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে দাফন করেছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে পানিতে ডুবে মামাতো ফুফাতো বোন দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯