ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বিনামূল্যে চিকিৎসাসেবা পেল মেষ্টা ইউপির পাঁচ শতাধিক মানুষ

একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দিচ্ছেন একজন নারী রোগীকে। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধপত্র দেওয়া হয়েছে। জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের পৃষ্ঠপোষকতায় ২০ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী মেষ্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

সকাল ১০টায় এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আব্দুল বাতেন। মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

পরে ঢাকা থেকে আসা অবসরপ্রাপ্ত লে. কর্নেল অধ্যাপক চিকিৎসক মোস্তফার নেতৃত্বে দশজন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক মেষ্টা ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে চিকিৎসাসেবা দেন। মেষ্টা ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে এ চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বিনামূল্যে চিকিৎসাসেবা পেল মেষ্টা ইউপির পাঁচ শতাধিক মানুষ

আপডেট সময় ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯