ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এক কিশোর আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোস্তাইন বিল্লাহ রনি (১৬) নামের এক কিশোরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাতে মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর সকালে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, চিনারচর গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের মেয়ে ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ১৭ সেপ্টেম্বর রাত নয়টার দিকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোস্তাইন বিল্লাহ রনি। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রনিকে হাতেনাতে আটক করে। ওই ছাত্রীর বাবা ও মা ঢাকায় থাকেন।

পরদিন ১৮ সেপ্টেম্বর সকালে রনিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ওই ছাত্রী বাদী হয়ে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৮ সেপ্টেম্বর সকালে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলারচিঠিডটকমকে বলেন, আটক মোস্তাইন বিল্লাহ রনিকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, এক কিশোর আটক

আপডেট সময় ০৮:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯