ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবলে শরিফপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

শরিফপুর ইউনিয়ন একাদশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুর সদর উপজেলা প্রশাসন ১৩ সেপ্টেম্বর বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে।

জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

চূড়ান্ত খেলায় শরিফপুর ইউনিয়ন একাদশ ৩-১ গোলে রশিদপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল।

সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ঠান্ডাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনুর্ধ্ব-১৭ ফুটবলে শরিফপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯