ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে পাঁচদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষমেলা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জামালপুর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বকুলতলা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বেলা ১১টার দিকে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন প্রমুখ।

পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে পাঁচদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় ০৬:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯