ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জামালপুরের ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে শরিফপুরে সদ্য স্থাপিত ইউনাইটেড বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : আলী আকবর ও মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঢাকায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১২টার দিকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর সদরের শরিফপুরে স্থাপিত ইউনাইটেড গ্রুপের ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বগুড়ায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও কাপ্তাইয়ে ৭ দশমিক ৪ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং ৮টি ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র ও ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী ঘোষণা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে অংশ নেন। একই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই এ মোনাজাতে অংশ নেন। জামালপুরের ইউনাইটেড গ্রুপের তেলভিত্তিক ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করতে ব্যয় হয়েছে প্রায় ৭৬০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে জামালপুরের জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময় করার পূর্ব প্রস্তুতি থাকলেও সময়ের স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের সাথে মতবিনিময়ে যুক্ত হননি।

পরে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জামালপুরের শরিফপুর ইউনিয়নে ইউনাইটেড গ্রুপের ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নানামুখী সুবিধাসহ সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকারের জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জামালপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জামালপুরের ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯