ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

মেসি চাইলেই বার্সা ছাড়তে পারে : পিকে

লিওনেল মেসি

লিওনেল মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক: লিওনেল মেসির যখন মনে হবে, তখনই বার্সেলোনাকে বিদায় বলতে পারবেন বলে জানিয়েছেন বার্সেলোনায় মেসির ক্লাব সতীর্থ জেরার্দ পিকে।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২১ সাল পর্যন্ত। কিন্তু স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’ তাদের ৫ সেপ্টেম্বর প্রতিবেদনে মেসির চুক্তির একটা বিশেষ দিক তুলে ধরেছে, যে শর্ত অনুযায়ী প্রতিটি মৌসুম শেষে ইচ্ছে করলে আর্জেন্টাইন তারকা বিদায় বলে দিতে পারেন বার্সেলোনাকে। সেক্ষেত্রে শুধু ইচ্ছার কথাটা কর্তৃপক্ষকে মে মাস শেষের আগে জানাতে হবে। তাহলেই তিনি ‘ফ্রি’ হয়ে যাবেন।

পিকে জানান, ‘আমি আগে থেকেই জানি, প্রতিটি মৌসুমের শেষে মেসি ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা ছাড়তে পারে। কিন্তু আমরা সবাই জানি, বার্সেলোনার প্রতি লিও কতটা দায়বদ্ধ এবং এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ক্লাবকে সবকিছু দেওয়ার পর ভবিষ্যতে নিজের করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে।’

গত এপ্রিলে বার্সেলোনার সভাপতি জানিয়েছিলেন, মেসিকে চিরদিনের জন্য রেখে দিতে চান তারা। আর সে লক্ষ্যে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

২০০৪ সালে প্রথম পেশাদার চুক্তি করা মেসির সঙ্গে এ পর্যন্ত ৮ বার চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। তার রিলিজ ক্লজ বেড়ে হয়েছে ৭০ কোটি ইউরো।সূত্র:এবিনিউজ২৪

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

মেসি চাইলেই বার্সা ছাড়তে পারে : পিকে

আপডেট সময় ০৬:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯