ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান দেখলেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের মাস্টারপ্ল্যানের একটি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছেন। ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রেজেন্টেশন দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০ একর জমিতে এ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। ২০২১ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার আসনবিশিষ্ট চারটি হল থাকবে, যাতে দুই হাজার ছাত্র ও দুই হাজার ছাত্রী থাকতে পারবে।

বিশ্ববিদ্যালয়টির ২০টি ডিপার্টমেন্টে দুইশ শিক্ষক ও ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফখরুল আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য ও রেজিস্টার কাজী নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯