ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

সরিষাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আবুল কালাম (৪৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২ সেপ্টেম্বর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের ঝিঙ্গারভিটা উচ্চগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ৩ সেপ্টেম্বর সকালে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মৃত মাজম আলী চৌকিদারের ছেলে আবুল কালাম ২ সেপ্টেম্বর রাতে বাইরে যান। ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। ৩ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির এলোপাথারী আঘাতের চিহ্ন ও গলা কাটা ছিলো।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামীকে কে বা কারা মুঠোফোনে ডেকে নেয়। তবে স্থানীয়দের অভিযোগ, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম কিছুদিন আগে জামালপুরে নতুন স্থাপিত ইপিজেড এলাকায় মোটা অঙ্কের জমি বিক্রি করেন। সে টাকা তার নিজের কাছে জমা রাখায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এদিকে নিহতের ব্যবহৃত মুঠোফানটি খোয়া যাওয়ায় তার স্ত্রী লাশের কাছে সেটি খোঁজাখুজি করলে সন্দেহের সৃষ্টি হয়।

মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, নিহত ব্যক্তির একটি হাত বিকলাঙ্ক ছিলো। তিনি এক সময় ঢাকায় ট্রাক চালাতেন। বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতেই থাকতেন। এ হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ঘটনা থাকতে পারে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯