ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় উন্নয়ন সংঘের মা সমাবেশ

মা সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. চিকিৎসক মাহফুজুর রহমান সোহান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ২৭ আগস্ট অনুষ্ঠিত হয় মা সমাবেশ। উন্নয়ন সংঘের এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান সোহান।

উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক আরজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল্লাহ, বিলকিস বেগম প্রমুখ ।

অনুষ্ঠানে ৬১ জন গর্ভবতী মা ও ২৩ জন কিশোরী অংশ নেন। মা সমাবেশে গর্ভকালীন ও প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা (এএনসি ও পিএনসি) নিয়মিতকরণ, প্রসব পরিকল্পনা তৈরি করা, নবজাতকের যত্ন ও সুরক্ষা নিশ্চত করা, বাল্যবিয়ে প্রতিরোধ করা, পুষ্টি সচেতনতাসহ বিভিন্ন উদ্বুদ্ধমূলক আলোচনা করা হয়। এছাড়া রক্তের গ্রুপ পরীক্ষা, পস্রাব পরীক্ষা, প্রেশার মাপা, ওজন মাপা, এএনসি করা, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শমূলক আলোচনা করা হয়।

উপস্থিত উপকারভোগীরা মা সমাবেশ থেকে প্রাপ্ত জ্ঞান তাদের জীবনে কাজে লাগানোর অঙ্গীকার করেন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক প্রসব অর্থাৎ কমিউিনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাতৃসদন অথবা জামালপুর জেনারেল হাসপাতলে গিয়ে প্রসব করাবেন বলে গর্ভবতী মায়েদের আত্মীয়রা অঙ্গীকার করেন।

ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘ জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটিভিত্তিক কার্যক্রম (আইএমএসআরএইচআরএমএনএইচ) বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় উন্নয়ন সংঘের মা সমাবেশ

আপডেট সময় ০৮:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯