ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে পারেনি বলেই তারা তাদের দেশে ফিরতে রাজি হচ্ছে না। তবে দেশটির ওপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। আর তাদেরও ফিরে যেতে হবে।’

২৪ আগস্ট সিলেটে একটি অনুষ্ঠানে যোগদানের আগে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গারা ফেরত যেতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যায়। প্রত্যাবাসনে ব্যর্থতার দায় মিয়ানমারের।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারকে আগেই প্রস্তাব দিয়েছিলাম রোহিঙ্গাদের ১০০ জন নেতাকে সেখানে নিয়ে যেতে। তাদের প্রত্যাবর্তনের জন্য সেখানে কি কি করা হয়েছে সেগুলো দেখে এসে তারা অন্যদের বোঝাবে। সেখানে চীন ১০০টি এবং ভারত ২৫০ বাড়ি বানিয়ে দিয়েছে। সেগুলো দেখে এসে তারা যখন অন্য রোহিঙ্গাদের বলতো তখন তারা আশ্বস্থ হতো। প্রত্যাবর্তনে রাজি হতো। কিন্তু মায়ানমার সেটা করেনি। তাই প্রত্যাবর্তনের ব্যর্থতার দায় তাদেরই।’

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেটে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এই অনুষ্ঠানে ড. মোমেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ‘মানবিক উন্নয়ন’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনা সরকারের গৃহিত সামাজিক নিরাপত্তায় নানামুখী কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিবেশি রাষ্ট্র ভারত, নেপালসহ অনেক দেশে উন্নয়নের পাশাপাশি ধনী-দরিদ্রের বৈষম্য অনেক বেশি। বাংলাদেশে উন্নয়নের সাথে সাথে ধনী-দরিদ্রের ফারাক সেভাবে বাড়েনি।’

শনিবার সিলেটে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তিনি চান না সমাজ থেকে একটি মানুষও ঝরে পড়ুক।’

তাই, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বরাদ্দকৃত এসব অর্থ কোনভাবে যেনো বেহাত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেতা সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাস উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯