ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

টর্নেডো কেড়ে নিল কৃষকের প্রাণ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় টর্নেডোয় এক কৃষকের মৃত্যু হয়েছে। পাঁচ মিনিটের টর্নেডোতে গাছপালা লন্ডভন্ড হয়ে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ২২ আগস্ট সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর ও কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পূর্ব বাসেদপুর গ্রামের কাজিমুদ্দিনের ছেলে নাজির হোসেন (৫০) ২২ আগস্ট সন্ধ্যার দিকে কলাকান্দা সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় টর্নেডোর আঘাতে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন কৃষক নাজির হোসেনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

টর্নেডো কেড়ে নিল কৃষকের প্রাণ

আপডেট সময় ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯