ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সুশীল সমাজের সংগঠনের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জিবিভি জেলা কমিটির আহবায়ক জাহাঙ্গীর সেলিম।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন আস্থা প্রকল্প আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, ইউএনএফপিএ এর প্রতিনিধি অপূর্ব চক্রবর্তী, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, ইএসডিও জামালপুরের ফোকাল পারসন টুটুল, এফপিএবি জামালপুর জেলা শাখার সমন্বয়কারী মেহেরুন সিদ্দিকা হ্যাপী, সিডব্লিউএফডি এর সমন্বয়কারী হাফিজা খাতুন, মাদারীপুর লিগ্যাল এইড এর সমন্বয়কারী শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন। ওয়ার্ল্ড ভিশনসহ সভায় সমমনা ১৫টি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

সভায় আলোচকরা বলেন, বর্তমানে জামালপুরে নারী ও কন্যা শিশুদের ওপর নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, প্রচলিত আইনের ফাঁকফোকরের কারণে এবং মামলার মামলার দীর্ঘ সূত্রিতার ফলে অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। এছাড়া অভিভাবকদের অসচেতনতা, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়, সামাজিক যোগযোগ মাধ্যমসহ তথ্য প্রযুক্তি অপব্যবহর, ধর্মীয় অনুশাসন না থাকায় নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

নির্যাতন প্রতিরোধে সমমনা সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ আরো জোরালো করার আহবান জানান আলোচকগণ। তারা বলেন, উপস্থিত সংগঠনগুলোর যার যতটুকু সামর্থ বা সুযোগ আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে পারলে নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা সৃষ্টি হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

আপডেট সময় ০৭:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯