ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলংকা

বাংলারচিঠিডটকম ডেস্ক :
আগামী অক্টোবরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা দলের বহুল প্রত্যাশিত পাকিস্তান সফর সম্ভবত হচ্ছেনা।

বিস্তারিত সূত্রে জানা গেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) অদূর ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নয়। তার চেয়ে বরং তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করতে পারে।

শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হার্নিন ফার্নান্দোর উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে শ্রীলংকা টেস্ট ক্রিকেট খেলবেনা। আমরা সেখানে তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছি।’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জানতে চাইলে তারা জানান, পাকিস্তানে ম্যাচ আয়োজনের বিষয়ে আমরা এখনো এসএলসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।

২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলায় মোট আট ব্যক্তি নিতহ ও সফরকারী দলের ছয় খেলোয়াড় আহত হওয়ার পর থেকে অধিকাংশ ক্রিকেটীয় দেশই পাকিস্তান বর্জন করে আসছে।

জিম্বাবুয়ে ক্রিকেট দল ২০১৫ সালে সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খোলে। তারপর বিশ্ব একাদশ সেখানে স্বাধীনতা কাপ খেলেছে। করাচিতে শ্রীলংকা দল তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলেছে পাকিস্তানের মাটিতে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলংকা

আপডেট সময় ০৯:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯