ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে পতাকা উত্তোলন ও নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট ইতিহাসের সব চাইতে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেই হামলার মূলহোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবি জানান তিনি।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সাধারণ সম্পাদক অংকন কর্মকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৫ আগস্ট এবং ২১ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯