ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বকশীগঞ্জের বঙ্গ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বিকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বঙ্গ বাজার কমিটি ও ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষে এনামুল হক লাকপতি ও সদস্যবৃন্দ।

শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য প্রবীন আওয়ামী লীগ নেতা এনামুল হক লাকপতি।

এ সময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা হানিফ তালুকদার, বঙ্গ বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান ফর্সা তালুকদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমল হক মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস প্রমুখ। শোক দিবসের কর্মসূচিতে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। আলোচনা সভা শেষে স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বকশীগঞ্জের বঙ্গ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯