ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে দরিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী দিলেন ইউএনও

ঝিনাইগাতীতে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন ইউএনও রুবেল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। ১১ আগস্ট সকালে তিনি ওইসব সামগ্রী বিতরণ করেন। এরআগে ১০ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত উপজেলার সদর, ধানশাইল ও নলকুঁড়া ইউনিয়নের দরিদ্র, হতদরিদ্র, প্রতিবন্ধী পরিবার খুঁজে বের করে তাদেরকে ঈদ সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলকুঁড়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা প্রমুখ। ঈদ সামগ্রীতে ছিল- সেমাই, চিনি, ডাল, তেল, বিস্কুট ও চিড়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিনদিনে ১২০টি দরিদ্র, হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দরিদ্র, হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবার যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনওর হাত থেকে ঈদ সামগ্রী পেয়ে হায়দার আলী নামের একজন বলেন, ১০ আগস্ট রাত ১০টায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় ইউএনও স্যার এসেছেন শুনে ঘর থেকে বের হই। পরে তিনি আমাদের আর্থিক অবস্থার খবর নেন। এরপর আমাদের ঈদের উপহার দেন। তবে ঈদের আগে এই প্রথম কেউ তাদের এমন উপহার নিয়ে বাড়িতে এসে তাদের পরিবারের খোঁজ খবর নিলেন বলে জানান তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে ইউএনও রুবেল মাহমুদ বলেন, উপজেলায় অনেক দরিদ্র পরিবার ঈদের দিন আনন্দ থেকে বঞ্চিত হন, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। তারা (দরিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধী) যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্যে ইউপি চেয়ারম্যানদের দেয়া তথ্যানুযায়ী বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সামান্য পরিমাণ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ঝিনাইগাতীতে দরিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ঈদ সামগ্রী দিলেন ইউএনও

আপডেট সময় ০৭:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯