ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় সোহরাব আলী ( ৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ আগস্ট সকালে এ ঘটনা ঘটে। সোহরাব আলী আওনা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাব আলী শ্রবণ শক্তিহীন ছিলেন। ৭ আগস্ট সকালে নিজ জমিতে ধান রোপনের কাজ শেষ করে রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ৩৭ আপ ট্রেনটি এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই ট্রেনটি সোহরাব আলীকে ধাক্কা দেয়। তার মাথার বাম পাশে আঘাত পেয়ে মুহূর্তেই মাটিতে পড়ে যান। ঘটনার স্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন বাংলারচিঠিডটকমকে বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ৩৭ আপ ট্রেনটির সাথে ধাক্কা লেগে সোহরাব আলী নামে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০২:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯