ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে এনএসভিসি প্রকল্পের সিএফদের ঝালাই প্রশিক্ষণ

জামালপুরে এনএসভিসি প্রকল্পের সিএফ ও ইউএফদের প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক বিজন কুমার দেব। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং অর্জিত জ্ঞান ও কৌশল প্রয়োগ করে চলমান কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে ৬ আগস্ট তিনদিনব্যাপী উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের কমিউনিটি সহায়ক ও ইউনিয়ন সহায়কদের ঝালাই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত ‘নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইনস ফর স্মল ফার্মারস’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা আজিজুল হক, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনোয়ারা পারভীন প্রমুখ।

প্রশিক্ষণে কৃষি, পুষ্টি, ভেল্যু চেইন, জেন্ডার, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনসহ প্রকল্প বাস্তবায়ন কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর শিখন ও বিশ্লেষণমুখী আলোচনা অনুষ্ঠিত হবে। জানা যায়, তিনটি ব্যাচে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার মোট ৮৪ জন কমিউনিটি সহায়ক ও ইউনিয়ন সহায়কদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সাথে অংশিদারিত্বের ভিত্তিতে। উন্নয়ন সংঘ ইসলামপুর ও দেওয়ানগঞ্জে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে এনএসভিসি প্রকল্পের সিএফদের ঝালাই প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯