ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সেতু বানাতে মাথা লাগে না : এএসপি সুমন মিয়া

বক্তব্য রাখেন এএসপি সুমন মিয়া। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, পদ্মা সেতু বানাতে মাথা লাগে না; ইট, বালু, সিমেন্ট হলেই হয়। একটি কুচক্রি মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই পদ্মা সেতু নিয়ে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে।

৪ আগস্ট দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা উচ্চ বিদ্যালয় এবং বিএম কলেজ মাঠে ইসলামপুর থানা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, জুয়া ও ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, পদ্মা সেতু বানাতে মাথা যদি লাগতো ইসলামপুরেও অনেক সেতু হয়েছে, সেগুলোতে মাথা লাগতো। এটা গুজব, একটি কুচক্রি মহল অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই ছেলেধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রুত ফোন করে জানাতে অনুরোধ করেন তিনি ।

এ সময় তিনি জঙ্গিবাদ, মাদক ও ইভটিজার অপরাধীদের ধরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোস্তফা কামাল। এতে ইউনিয়ন পরিষদের সদস্য ও সুধীজন অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সেতু বানাতে মাথা লাগে না : এএসপি সুমন মিয়া

আপডেট সময় ১০:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯