ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত

সানজিদ সাব্বির শাকিল

সানজিদ সাব্বির শাকিল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সানজিদ সাব্বির শাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের টঙ্গির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা। তার খোঁজখবর নেওয়াসহ প্রয়োজনীয় সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন পরিবারের স্বজনরা।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক এই ছাত্রের বাড়ি জামালপুর শহরে। তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল ও ভোরের কাগজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক দুলাল হোসাইনের ছেলে। শাকিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা অবস্থায় ৩১ জুলাই জ্বরে আক্রান্ত হন। পরের দিন ১ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করে তার দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে গিয়ে সেখানে স্থান সঙ্কুলান না হওয়া এবং সেখানকার দুর্বিষহ পরিস্থিতি দেখে পরিবারের স্বজনরা শাকিলকে গাজীপুরের টঙ্গির বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার রক্তের আরবিসি, ডব্লিউবিসি ও প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে আসছে। তার হ্যামাটোলজি পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, ১ আগস্ট তার রক্তের প্লাটিলেট ১ লাখ ৬০ হাজারে নেমে আসে। ২ আগস্ট দুপুরে তা ১ লাখ ৩৫ হাজারে নেমে এসেছে। তার শারীরিক অবস্থা ক্রমশ: সঙ্কটাপন্ন হয়ে পড়ায় পরিবারের স্বজনরা তাকে নিয়ে খুবই দু:শ্চিন্তায় পড়েছেন।

সাংবাদিক দুলাল হোসাইন ২ আগস্ট রাতে বাংলারচিঠিডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা অবস্থায় তার ছেলে শাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তাকে টঙ্গির ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ক্রমশ: অবনতি ঘটছে। সাধ্যমতো তাকে প্রয়োজনীয় চিকিৎসা করানো হচ্ছে। তার খোঁজখবর নেওয়াসহ প্রয়োজনীয় সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাকিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত

আপডেট সময় ১১:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯