ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জি বি এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

আসছে ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বিকেলে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল আমিন চাঁন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ।

বাংলাদেশ আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯