ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গিবাদ, মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক ওপেন হাউজ ডে ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ছেলেধরা গুজব শুনে কাউকে সন্দেহ করে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ ধরনের কোনো সমস্যা দেখলে আমাদেরকে জানাবেন। আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করি। পদ্মা সেতুর নামে কোনো ছেলেধরা হয় না, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই একটি কুচক্রী মহল এ ধরনের গুজব ছড়িয়েছে। আপনারা জানেন, পদ্মা সেতু নির্মাণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন, দুপ্রক উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান, শাহ মোহাম্মদ মাসুদ, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ। সভা সঞ্চালনা করেন এসআই নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে পৌরসভার কাউন্সিলর আক্কাস আলী, উপজেলা যুবলীগের সদস্য সোলায়মান হোসেন, বাদল মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন বেগম, যুগ্মআহ্বায়ক রাশেদা আফরোজ ঋতু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯