ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

জামালপুর সদরে ধান ক্রয়ের জন্য লটারিতে কৃষক বাছাই

ধান ক্রয়ের জন্য প্রকৃত কৃষকদের তালিকার করার জন্য সদর উপজেলায় লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য লটারিতে কৃষক বাছাই করেছে জামালপুর সদর উপজেলা প্রশাসন। ৩০ জুলাই দিনব্যাপী সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

জানা গেছে, লটারিতে বোরো চাষীর তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে সদর উপজেলা ধান সংগ্রহ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ। জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

পরে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে ১ হাজার ৭২৫ জন বোরো চাষীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয় করা হবে। নির্বাচিত কৃষকরা প্রত্যেকে ১ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুর সদরে ধান ক্রয়ের জন্য লটারিতে কৃষক বাছাই

আপডেট সময় ১০:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯