ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

কেন্দুয়া ও মেষ্টায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন বন্যাদুর্গতদের উদ্দেশে বলেন, ত্রাণ নিয়ে কেউ চিন্তা করবেন না। আমাদের কাছে প্রচুর ত্রাণ সামগ্রী মজুদ আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলো চিহ্নিত করে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত মানুষদের খোঁজ-খবর রাখছেন। প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবী হন।

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনজু, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসীনুজ্জান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও যুবলীগনেতা মো. আনছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন ত্রাণ সামগ্রী বিতরণ শেষে কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়নে বন্যায় ভেঙ্গে যাওয়া সড়ক পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

কেন্দুয়া ও মেষ্টায় আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

আপডেট সময় ১১:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯