ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন জামালপুর ছাত্র কল্যাণ সংসদের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বানভাসিদের হাহাকার অবস্থা। উপজেলা প্রশাসন থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। তাই সরকারের পাশাপাশি কিছু ব্যক্তি ও স্বেচ্চাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তেমনি একটি সংগঠন জামালপুর ছাত্র কল্যাণ সংসদ।

২২ জুলাই বিকেলে এই সংসদের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০০ বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সংসদের সভাপতি মাহবুব খান রিয়াদের নেতৃত্বে একঝাঁক তরুণ ছাত্র বন্যার্তদের পাশে দাঁড়ান। তারা সাধুরপাড়া ইউনিয়নের খান পাড়া গ্রামে এসব শুকনো খাবার বিতরণ করেন।

এসময় মাহবুব খান রিয়াদ ছাড়াও জামালপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, চিকিৎসক জিয়াউল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহবুব খান রিয়াদ জানান, তারা ইসলামপুর উপজেলাতেও প্রায় ৫ শতাধিক বর্ন্যাতের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯