ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় বন্যার পানিতে ডুবে ইরান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই সন্ধ্যায় পিডিবি সংলগ্ন কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নানা ইউনুস আলী জানান, পৌরসভার পিডিবি সংলগ্ন কামরাবাদ গ্রামে খালেক মাস্টারের ভাড়াটে বাসায় পরিবার নিয়ে বসবাস করেন পিডিবি প্রিপেইড কার্ড সেলসম্যান সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনের তিন বছর বয়সী ছেলে ইরান ২০ জুলাই সন্ধ্যায় বন্যার পানিবন্দি বাসার বারান্দায় খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা বাসায় কাজ করতেছিলেন। হঠাৎ বারান্দায় ইরানকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন বাসার অন্য কক্ষগুলোতে। পরে ইরানকে খুঁজে না পেয়ে ডাকচিৎকার করেন।

তাদের ডাকচিৎকারে পাশের বাসা থেকে দেখতে পায় বারান্দার দেয়ালের পাশে পানিতে ভাসছে একটি শিশুর হাত। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯