ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে ভয়াবহ বন্যা, ত্রাণের জন্য হাহাকার

বন্যার পানিতে ডুবে গেছে জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি সড়ক। ছবিটি সরিষাবাড়ী পৌর বাসস্ট্যান্ড এলাকার। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই ও সূবর্ণখালী নদীসহ খাল-বিলের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা জুড়ে বন্যার ব্যাপক অবনতি হয়েছে।বন্যায় হুমকির মুখে পড়েছে সরিষাবাড়ী তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক।

বানভাসি এলাকায় খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। ১৭ জুলাই থেকে রেলসহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কিন্ডার গার্টেনসহ প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। ধর্মীয় উপাসনাগুলোতেই উঠেছে বন্যার পানি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা হাসপাতালে বন্যার পানি প্রবেশ করায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবাও। নিচ তলায় পানি উঠায় সরিয়ে নেওয়া হয়েছে জরুরি বিভাগ। প্রায় ৩ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামে পানি ঢুকে খাদ্য শস্য নষ্ট হবার আশংকা রয়েছে। খাদ্য শস্য সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। থানায় পানি প্রবেশ করায় নিরাপত্তা কাজেও হচ্ছে ব্যাহত। এ সাড়াও রেলস্টেশন, বাসস্ট্যান্ড, আলহাজ জুট মিল, এ আর মিল, পপুলার জুট মিল, কে এইচ বি জুট মিল, আরামনগর বাজার, সিমলা বাজার, বাউসি বাজার, পোস্ট অফিস, ভূমি অফিসসহ পৌর এলাকার সব স্থানে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

সরিষাবাড়ী তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের ঝালুপাড়া রাস্তায় লিকেজ দেখা যাওয়ায় মেরামত করা হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

এ দিকে যমুনার নদীর পাড় ঘেঁষে সরিষাবাড়ী তারাকান্দি-ভূয়াপুর সড়কের কুমারপাড়া, বাসুরিয়া, ঝালুপাড়াসহ কয়েকটি স্থানে লিকেজ দেখা দেওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাউন কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, ২৮৪টি শুকনো খাবারের প্যাকেট ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়ে তা বিতরণের জন্য বন্টন করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ বাংলারচিঠিডটকমকে জানান, বানভাসি মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। বানভাসি প্রতিটি পরিবার যেন সরকারি ত্রাণ পায় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ভয়াবহ বন্যা, ত্রাণের জন্য হাহাকার

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯