ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম ও অন্যান্য কর্মকর্তারা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

স্মরণাতীত কালের মধ্যে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ। ১৮ জুলাই জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচশ’ পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড় ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এসময় ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার এসএমপি ব্যবস্থাপক মিনারা পারভীন, পরিবীক্ষণ কর্মকর্তা শাহজাহান মিয়া, কার্যালয় ব্যবস্থাপক আব্দুল আউয়াল, মাঠ সংগঠক মহর আলী, এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শরিফ উদ্দীন, বাজার বিষয়ক কর্মকর্তা আব্দুস সামাদ, স্কুল ফিডিং প্রকল্পের তাহেরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মীগণ।

ত্রাণ নিতে আসা বন্যাদুর্গত পানিবন্দি মানুষেরা। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর গুঠাইল বাজার সংলগ্ন উন্নয়ন সংঘের কার্যালয় প্রাঙ্গণে তিনশ’ পরিবারের মাঝে এবং দেওয়ানগঞ্জ ডালবাড়ি সংস্থার কার্যালয় প্রাঙ্গণ থেকে দুইশ’ পরিবারের মাঝে মোট পাঁচশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, উন্নয়ন সংঘের নিজস্ব তহবিল থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ কাজ শুরু করায় ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল উন্নয়ন সংঘ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি জামালপুরে কর্মরত সকল এনজিও, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ বিত্তবানদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে উন্নয়ন সংঘের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯