ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে পুলিশ প্রশাসনের ত্রাণ বিতরণ

বানভাসি মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এম এম ময়নুল ইসলাম সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে দেওয়ানগঞ্জ মডেল থানা প্রশাসন। ১৬ জুলাই থেকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাইনুল ইসলাম সরকার তার নিজ অর্থায়নে বানভাসি মানুষের মাঝে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন।

১৭ জুলাই বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের ঝালোপাড়া, গুচ্ছগ্রাম, বরখাল, টাকিমারি এলাকায় বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এর আগে ১৬ জুলাই বিকেলে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেন। বিতরণের পূর্বে বানভাসী মানুষদের নিয়ে আইনশৃঙ্খলা আলোচনা সভাও করেন।

ওসি এম এম ময়নুল ইসলাম সরকার বানভাসি মানুষদের আশ্বস্ত করে জানান, বন্যা যতই হোক আপনাদের ভয় নেই, পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। তবে কোনো সমস্যা দেখা দিলে ফোন করবেন। তাছাড়া আমাদের পুলিশের নৌকা সারারাত টহলে থাকবে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মুনিবুর রহমান, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই রাজিব কুমার সরকার, এসআই মমতাজ উদ্দিন, এসআই মিজান, এসআই সুজিত বিশ্বজিৎ। বিতরণ শেষে নৌকাযোগে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবরও নেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে পুলিশ প্রশাসনের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯