ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সহচর মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর সহচর প্রয়াত মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুজিবনগর সরকারের বিচারপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

১৬ জুলাই সকালে দলীয় কার্যালয়ে স্থাপিত মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, তারপর কবর জিয়ারত, কোরআনখানী এবং দুপুরে মরহুমের নিজবাড়ি দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত মতিয়র রহমান তালুকদারের ছেলে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন-উর-রশিদ, সহ-সভাপতি মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

বঙ্গবন্ধুর সহচর মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯