ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০১৯-এর ফলাফল ১৭ জুলাই প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপুমনি গণভবনের বাসভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পরে শিক্ষামন্ত্রী বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ব্যাপারে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন।

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবে।

পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।

এদিকে এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে জানান, আগামীকাল বেলা ১টায় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষার ফল স্ব স্ব কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড সম্পর্কে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্ণার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শীট ডাউনলোড করা যাবে।

এছাড়া www.educationboard.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহি কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট (সফট কপি) পাওয়া যাবে। প্রয়োজনবোধে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা হতে ফলের হার্ডকপি সরবরাহ করা হবে না। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৭ জুলাই

আপডেট সময় ০৮:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯