ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মতিয়র রহমান তালুকদার স্মরণে সেক্টর কমান্ডারস ফোরামের মিলাদ

আইনজীবী মতিয়র রহমান তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই বিকেলে আসর নামাজের পর শহরের কাছারি শাহি জামে মসজিদে প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখা।

সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে প্রয়াত মতিয়র রহমানের দোয়া ও মিলাদ মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা করেন সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন কাছারি শাহি জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা মাসউদ হোসাইন।

মিলাদ মাহফিলে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতিয়র রহমান তালুকদার স্মরণে সেক্টর কমান্ডারস ফোরামের মিলাদ

আপডেট সময় ১০:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯