ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গনি মিয়া (৩০) নামে এক যুবক মারা গেছে। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। ১৫ জুলাই সকাল ৬টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাত থেকে নিলক্ষিয়া তালুকপাড়া এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছিল একই সাথে বজ্রপাত হচ্ছিল। ১৫ জুলাই ভোরে বৃষ্টির মধ্যেই গণি মিয়া বাড়ির পাশে একটি বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃষ্টির মধ্যে ও বজ্রপাতের সময় মাছ ধরতে স্থানীয়দের নিষেধ করা হয়েছে এবং সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

আপডেট সময় ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯