ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

জামালপুর শহর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ জামালপুর শহর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই সন্ধ্যায় বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর কৃষকলীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

শহর কৃষকলীগের আহবায়ক মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. লাভলী আক্তার, শহর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক চিকিৎসক এমদাদুল হোসেন, ফজলুল হক দুদু, মামুনুর রশিদসহ শহরের প্রতিটি ওয়ার্ড কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম-আহবায়ক বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শহর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মো. আব্দুল হান্নান ও রবিনুজ্জামান সম্রাট।

বক্তারা শহর কৃষকলীগের অন্তর্গত সকল ওয়ার্ডকে শক্তিশালী করাসহ যে সকল ওয়ার্ডে এখনো কমিটি গঠন করা হয়নি তা অতি দ্রুত সময়ের মধ্যে কমিটি করার আহবান জানান।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শহর কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আকরাম হোসেন। কোরআন তেলাওয়াতের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

জামালপুর শহর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯