ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় মেলান্দহে মা সমাবেশ

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামন জুবেরী। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাঁধা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ৮ জুলাই অনুষ্ঠিত হয় মা সমাবেশ। উন্নয়ন সংঘের এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী।

উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মেলান্দহ উপজেলা স্যানেটারি পরিদর্শক রাবেয়া বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আহসানুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক সমির কুমার পান্ডে।

অনুষ্ঠানে শতাধিক মা অংশ নেন। মা সমাবেশে গর্ভকালীন ও প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা (এএনসি ও পিএনসি) নিয়মিতকরণ, প্রসব পরিকল্পনা তৈরি করা, নবজাতকের যত্ন ও সুরক্ষা নিশ্চত করা, বাল্যবিয়ে প্রতিরোধ করা, পুষ্টি সচেতনতাসহ বিভিন্ন উদ্বুদ্ধমূলক আলোচনা করা হয়। পরে এ সংক্রান্ত গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথনাটক মঞ্চস্থ করে সংস্থার সহযোগী সংগঠন স্বপ্ন নাট্যদল।

ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘ জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটিভিত্তিক কার্যক্রম (আাইএমএসআরএইচআরএমএনএইচ) বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় মেলান্দহে মা সমাবেশ

আপডেট সময় ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯