ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই আওয়াজ তুলে ৮ জুলাই জামালপুরে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। জামালপুর জিলা স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও স্কাউট নেতা আনোয়ার হোসেন।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শামছুননাহার মাকসুদা এবং দুদক ও স্কাউটের কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আতিকুর রহমান, দ্বিতীয় হয়েছে সাইদুল ইসলাম সৌমিক এবং তৃতীয় স্থান লাভ করেছে নুর জামান হোসেন সাদিক। প্রতিযোগিতায় সবাই ছিলো স্কাউটের ছাত্র।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ দেশে চলমান দুর্নীতির চিত্র তুলে ধরে তা প্রতিরোধে নানা কৌশলের কথা উল্লেখ করেন। প্রতিযোগিতা শেষে বিচারকগণ এধরনের প্রতিযোগিতা আরো বড় পরিসরে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার জন্য দুদকের প্রতি আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯