ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্বকাপের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ৬ জুলাই গ্রুপ পর্বের ম্যাচ শেষে দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী ৯ জুলাই ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এডজবাস্টনে লড়বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দু’টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

এবারের বিশ্বকাপের নিয়মনুযায়ী, সেমিফাইনালের লাইন-আপ ঠিক করা হয় লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল লড়বে চতুর্থস্থানে থাকা দলের বিপক্ষে। আর টেবিলের দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা দল দু’টি লড়বে একে অপরের বিপক্ষে।

লিগ পর্বে ৯টি করে খেলায় অংশ নিয়ে ৭টি জয়, ১টি করে হার-পরিত্যক্ত ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষস্থান লাভ করে ভারত। সমানসংখ্যক ম্যাচে ৭টি জয় ও ২টি হারে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে ইংল্যান্ড। ৬টি জয় ও ৩টি হার ছিলো ইংলিশদের। ৯ খেলায় ৫টি জয়, ৩টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিতে উঠে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি :
তারিখ সময় (বাংলাদেশ সময়) ম্যাচ দল ভেন্যু
৯ জুলাই ২০১৯ ৩টা ৩০ মিনিট প্রথম সেমিফাইনাল ভারত-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেষ্টার
১১ জুলাই ২০১৯ ৩টা ৩০ মিনিট দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এডজবাস্টন, বার্মিংহাম

সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বিশ্বকাপের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত

আপডেট সময় ০৮:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯