ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

চর আমখাওয়ায় বিষপানে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মেহের আলী নামে এক গরু ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। ৭ জুলাই ভোর রাতে ওই ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের মেহের আলী সংসারে স্বচ্ছলতা আনতে গরুর ব্যবসা শুরু করেন। স্ত্রী ও ৪ সন্তান নিয়ে তার সংসারে দিন ভালই চলছিল। মাঝে মধ্যে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা ধার করে ব্যবসায় বিনিয়োগ করতেন তিনি। তার ব্যবসায় লোকসান হওয়ায় তিনি ৪-৫ লাখ টাকার মত ঋণ পরিশোধ করতে পারেননি। তিনি পাওনাদারের টাকার চাপ সইতে না পেরে ৭ জুলাই ভোররাতে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়ি নিয়ে গিয়ে সানন্দবাড়ী তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়। পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, বিষপানে আত্মহত্যা করা গরু ব্যবসায়ী মেহের আলীর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

চর আমখাওয়ায় বিষপানে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯