ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে ২৩টি ইয়াবাসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. মাসুদ মন্ডল ও মো. আব্দুস সাত্তার । ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৩টি ইয়াবা বড়িসহ দুজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৬ জুলাই বিকেলে সদর উপজেলার বাঁশচড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদর উপজেলার গনেশপুর গ্রামের মৃত হানিফ উদ্দিন মন্ডলের ছেলে মো. মাসুদ মন্ডল (৩৫) ও কৈডোলা গ্রামের মো. মনতাজ আলীর ছেলে মো. আব্দুস সাত্তার (৩৫)।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বাঁশচড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লিটনের মুদি দোকানের সামনের রাস্তা থেকে মাদক কারবারি মো. মাসুদ মন্ডল ও মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৩টি ইয়াবা বড়ি, দুইটি মুঠোফোন সেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার ইয়াবা বড়ি, মুঠোফোন সেই ও নগদ টাকা। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার দুজন মাদক কারবারিকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে র‌্যাবের অভিযানে ২৩টি ইয়াবাসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯