ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১২টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২টি ইয়াবা বড়িসহ মো. সোহেল রানা (৩২) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৫ জুলাই রাতে উপজেলার ইজারাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কইজুরি গুনারপাড়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার ইজারাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১২টি ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন সেটসহ চিহ্নিত মাদক কারবারি মো. সোহেল রানাকে স্থানীয় মো. বাবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. সোহেল রানাকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১২টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯