ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

অনন্য এক বিশ্বরেকর্ডের পথে সাকিব-মুশফিকুর-তামিম

বাংলারচিঠিডটকম ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ডের পথে বাংলাদেশের ত্রিরত্ন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবাল। আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে একত্রে খেলতে নামলেই বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বেন সাকিব-মুশফিক-তামিম। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে চলতি বিশ্বকাপের আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে পর্যন্ত একত্রে ২৭টি ম্যাচ খেলেছেন সাকিব-মুশফিক-তামিম। বর্তমানে বিশ্বকাপের এই বিশ্বরেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন শ্রীলংকার ক্রিকেটাররা।

সাকিব-মুশফিক-তামিমের মতই বিশ্বকাপের মঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকার ক্রিকেটাররা। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন সনাথ জয়সুরিয়া-মুত্তিয়া মুরালিধরন-চামিন্ডা ভাস। এছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্তও টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশান। তাই বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকার ক্রিকেটারদের টানা ২৭টি ম্যাচ খেলার রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাকিব-মুশফিক-তামিম। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

অনন্য এক বিশ্বরেকর্ডের পথে সাকিব-মুশফিকুর-তামিম

আপডেট সময় ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯