ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বকশীগঞ্জে সন্তানের সামনে মাকে ধর্ষণকারী জামান র‌্যাবের হাতে গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি জামানকে গ্রেপ্তারের বিষয়ে র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের সামনেই মাকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. আরশাদুজ্জামান ওরফে জামানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৯ জুন দিবাগত গভীর রাতে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় এলাকার একটি রাইসমিলের চাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ জুন ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ২৭ জুন ভোর চারটার দিকে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে নিজ ঘরে ধর্ষণের শিকার হন স্থানীয় দরিদ্র এক রিকশাচালকের স্ত্রী। ২৯ জুন দুপুরে প্রতিবেশী যুবক জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই নারী। তার স্বামী ঢাকায় রিকশা চালান। আসামি জামান চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মৃত আমরুল মিয়ার ছেলে।

এদিকে মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ এবং র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দলও আসামি জামানকে গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে র‌্যাবের দলটি ২৯ জুন গভীর রাতে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় এলাকার একটি রাইসমিলের চাতাল থেকে আসামি জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

৩০ জুন বেলা ১২টায় র‌্যাবের জামালপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া সাংবাদিকদের জানান, ওই নারীর পাঁচ বছরের এক মেয়ে এবং তিন বছরের এক ছেলেকে ধারালো ছুরি উচিয়ে ভয় দেখিয়ে তাদের সামনেই ওই নারীকে ধর্ষণ করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জামান। তিন বছরের ছেলেটির গলায় ছুরি ধরেছিলেন বলেও স্বীকার করেছেন তিনি। জামান পেশায় একজন হোটেল শ্রমিক। তাকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মামলাটির একমাত্র আসামি জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। তাকে আদালতে হাজির করা হবে। জামালপুর জেনারেল হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

বকশীগঞ্জে সন্তানের সামনে মাকে ধর্ষণকারী জামান র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯