ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও যুবদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে ২৬ জুন বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মেলার উদ্বোধন শেষে ইউএনও এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলার স্টল পরিদর্শন করেন। নারীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর ১০টি স্টল এবং কর্মসংস্থান মেলার ১০টি স্টল প্রদর্শন করা হয়।

জানা গেছে, উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে কর্ম এলাকার ৪০টি সিবিও’র আওতাধীন নারী ও যুবদের বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্তকরণের জন্য বিভিন্ন ভোকেশনাল এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব সিবিও’র নারীদের অথনৈতিক উন্নয়ন, অন্যদের উদ্বুদ্ধকরণ এবং প্রচারণার জন্য এই মেলার আয়োজন করা হয়।

তরুণীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অর্থনৈতিক উন্নয়নে নারীরা প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধবকৃষি চাষাবাদ, ডেইরি এবং হাঁস ভেল্যুচেইন, সমন্বিত খামার ব্যবস্থাপনায় উৎপাদিত পণ্য মেলায় প্রদর্শন করে।

অপরদিকে যুবক ও যুবতীদের বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টির জন্য প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্য তরুণীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯