ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন

এ বি এম আমিনুল ইসলাম লিটন

এ বি এম আমিনুল ইসলাম লিটন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দ্যা ডেইলি স্টার পত্রিকার জামালপুর প্রতিনিধি ও কলেজ শিক্ষক এ বি এম আমিনুল ইসলাম লিটন মারাত্মক কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনির প্রায় পুরোটাই বিকল হয়ে গেছে। দীর্ঘ প্রায় ৫ বছর ক্রনিক কিডনি ডিজিজ-সিকেডি এ আক্রান্ত হওয়ার কারণে ধীরে ধীরে তার কিডনি সম্পুর্ণ বিকল হওয়ার পথে।

সম্প্রতি এই সাংবাদিক ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে কিডনির চিকিৎসা করাতে যান। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এর আগে তিনি ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন ও রিসার্চ ইনিস্টিটিউট এ চিকিৎসা নিয়ে আসছিলেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ তার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। এ বি এম আমিনুল ইসলাম লিটন সাংবাদিকতা ছাড়াও মাদারগঞ্জের নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের একজন প্রভাষক।

এ বি এম আমিনুল ইসলাম লিটনের চিকিৎসার আর্থিক সাহায্য প্রদান করা যাবে তার নিজস্ব ব্যাংক একাউন্টে। এ বি এম আমিনুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং- ২২০০২১৫০০১৬৯৭, প্রাইম ব্যাংক লিমিটেড, জামালপুর শাখা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন

আপডেট সময় ০৮:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯