ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দিগপাইতে দুর্যোগ সহনীয় বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুর্যোগ সহনীয় বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে মোনজাতে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপীবাড়ীর ফেস্তা শেখের ছেলে মো. শুকুর আলীর নামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ জুন দুপুরে শুকুর আলীর নামে বরাদ্দকৃত দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কার্যক্রম হাতে নেয় সরকার। এরই ধারাবাহিকতায় দিগপাইত ইউনিয়নের খুপীবাড়ী এলাকার ফেস্তা শেখের ছেলে গৃহহীন মো. শুকুর আলীর নামে একটি দুর্যোগ সহনীয় বাসগৃহ বরাদ্দ হয়। যার প্রাক্কলিত মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দিগপাইতে দুর্যোগ সহনীয় বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯